Logo

জামালপুরে গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
৩১ আগস্ট, ২০২৬, ১৬:০৪
জামালপুরে গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ছাত্তার আলী, মো. আব্দুল মালেক ও মো. আনু।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার নথি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদর উপজেলার রশিদপুর ভাটিপাড়া এলাকায় নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন ওই গৃহবধূ। রাত ১১টার দিকে আসামিরা তাকে ঘুম থেকে ডেকে তোলেন। পরে মুখে গামছা বেঁধে বাড়ির পাশের বাঁশঝাড়ের নিচে নিয়ে গিয়ে জোরপূর্বক দলবদ্ধ ধর্ষণ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী নারী থানায় মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষে ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায় দেন।

রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। জরিমানার অর্থ আদায় করে তা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

রায় ঘোষণার সময় তিন দণ্ডপ্রাপ্ত আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD