Logo

দীর্ঘ ভোগান্তির পর রাজশাহী থেকে ফের বাস চলাচল স্বাভাবিক

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৫০
দীর্ঘ ভোগান্তির পর রাজশাহী থেকে ফের বাস চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

দুই দিন বন্ধ থাকার পর রাজশাহী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার পর ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়। দীর্ঘ সময় পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় দুর্ভোগে পড়া যাত্রীদের মধ্যে এতে স্বস্তি ফিরেছে।

বিজ্ঞাপন

পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী ও নাটোরের পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে গত শুক্রবার প্রথমে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হয়ে যায়। এর পরদিন শনিবার সকালে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন।

পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী ও নাটোরের পরিবহন মালিক-শ্রমিকদের বিরোধকে কেন্দ্র করে গত শুক্রবার প্রথমে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হয়ে যায়। এর পরদিন শনিবার সকালে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়। ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

শনিবার সকালে নাটোরে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের কয়েকটি বাস আটকে রাখার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখেন পরিবহন মালিক-শ্রমিকরা।

বিজ্ঞাপন

বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহীর বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা যায়। অনেক যাত্রী আগে থেকেই টিকিট কেটে বাসের অপেক্ষায় ছিলেন। কেউ কেউ জরুরি প্রয়োজনে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।

ঢাকাগামী যাত্রী রফিকুল ইসলাম বলেন, বাস চলাচল বন্ধ থাকায় নির্ধারিত সময়ে ঢাকায় যেতে পারিনি। আবার বাস চলাচল শুরু হওয়ায় এখন কিছুটা স্বস্তি লাগছে।

আরেক যাত্রী শাহিন আলম বলেন, হঠাৎ পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। মালিক-শ্রমিকদের বিরোধের কারণে যেন ভবিষ্যতে যাত্রীদের এভাবে ভোগান্তিতে পড়তে না হয়।

বিজ্ঞাপন

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনার মাধ্যমে উভয় পক্ষের বিরোধের অবসান হওয়ায় শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD