স্ত্রী মেরেছেন তাই মদ পান, নৌ পুলিশের এসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জে নৌ পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) অস্বাভাবিক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ক্লোজড করা হয়েছে। সদর নৌ থানার ওই কর্মকর্তার নাম আব্দুল মান্নান।
বিজ্ঞাপন
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (৫ সেপ্টেম্বর) আব্দুল মান্নান সদর নৌ থানার এসআই হিসেবে কর্মরত থাকার বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান।
ভিডিওতে গান, নাচ ও কান্না
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আব্দুল মান্নানকে অস্বাভাবিক আচরণ করতে। কখনও তাকে মাটিতে বসে গান গাইতে, আবার কখনও নাচতে দেখা যায়। একপর্যায়ে তাকে বিলাপ করতেও দেখা যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তার অসংলগ্ন কথাবার্তা ও আচরণ দেখে ঘটনাস্থলের আশপাশে লোকজন জড়ো হন। উপস্থিত ব্যক্তিরা তার আচরণের কারণ জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা দাবি করেন, তার স্ত্রী তাকে মারধর করেছেন। এ কারণে তিনি মদ পান করেছেন বলেও ভিডিওতে স্বীকার করতে শোনা যায়।
মানসিক সমস্যার কথা বলছে পুলিশ
তবে আব্দুল মান্নানের বক্তব্যের সঙ্গে ভিন্ন তথ্য দিয়েছেন সদর নৌ থানার ওসি রকিবুজ্জামান। তিনি বলেন, পারিবারিক কারণে ওই এসআই মানসিক সমস্যায় ভুগছেন। এ বিষয়ে তার পরিবারের কাছ থেকে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রও সংগ্রহ করা হয়েছে।
বিজ্ঞাপন
ওসি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে আব্দুল মান্নানকে ক্লোজড করা হয়েছে।
ঘটনাটি নিয়ে বর্তমানে তদন্ত চলছে বলেও জানান সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।








