স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর

ময়মনসিংহের ত্রিশালে স্বামীর মোটরসাইকেলে যাওয়ার সময় চাকায় ওড়না প্যাঁচিয়ে জুলেখা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী ফারুক আহমেদ আহত হয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ত্রিশাল উপজেলার বইলর কানহর এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিহত জুলেখা খাতুন ফুলবাড়িয়া উপজেলার আছিম এলাকার বাসিন্দা ফারুক আহমেদের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বামীর বড় ভাই মো. শাহিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক আহমেদ তার স্ত্রী জুলেখাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। বইলর কানহর এলাকায় পৌঁছানোর পর অসাবধানতাবশত জুলেখার গলায় থাকা ওড়না মোটরসাইকেলের চাকায় প্যাঁচিয়ে যায়।
এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় ফারুক আহমেদও আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি পরিদর্শন করে।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় জুলেখা খাতুনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।








