Logo

কয়রায় ডেঙ্গুর থাবা, হাসপাতালে ভর্তি ৫ রোগী

profile picture
উপজেলা প্রতিনিধি
কয়রা, খুলনা
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৫০
কয়রায় ডেঙ্গুর থাবা, হাসপাতালে ভর্তি ৫ রোগী
ছবি: প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা হলেন—ঘুগরাকাঠী এলাকার সোনালী আক্তার (২০), কালিকাপুর গ্রামের শাহিনা আক্তার (২২), খেওয়া গ্রামের ইকবাল হোসেন (৩৫), তালবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৫) এবং বমিয়ার রিয়াজ মোল্লা (২৩)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু শনাক্ত হওয়ার পর এসব রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে কয়রায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম বলেন, আক্রান্ত রোগীরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, শরীরে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি বাড়ির আশপাশে যাতে পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD