Logo

কয়লার জন্য ভারতে ঢুকে বাংলাদেশি যুবকের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:২৫
কয়লার জন্য ভারতে ঢুকে বাংলাদেশি যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কয়লা সংগ্রহের সময় মাটি ধসে ইউনুছ আলী (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের কাছে ভারতের অভ্যন্তরে একটি কয়লা কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ইউনুছ আলী তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের ছমির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ১০ থেকে ১৫ জনের একটি শ্রমিক দল কয়লা সংগ্রহের উদ্দেশ্যে চারাগাঁও সীমান্তের একটি গোপন পথ দিয়ে ভারতে প্রবেশ করে। পরে তারা ভারতের অভ্যন্তরে একটি কয়লা কোয়ারির গুহায় ঢুকে কয়লা উত্তোলন করছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একপর্যায়ে গুহার মাটি ধসে ইউনুছ আলী নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর সঙ্গে থাকা অন্য শ্রমিকরা গুহা থেকে বের হয়ে বাংলাদেশে ফিরে আসেন। পরে তারা ইউনুছের পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর জানান। স্বজন ও সহকর্মীদের সহযোগিতায় দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

ঘটনার বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের সঙ্গে থাকা অন্যদের নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD