Logo

বান্দরবানে আগুনে পুড়ল ১০ দোকান

profile picture
জেলা প্রতিনিধি
বান্দরবান
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৪৬
বান্দরবানে আগুনে পুড়ল ১০ দোকান
ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলার বলি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রাতের দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একে একে ১০টি দোকান আগুনে পুড়ে যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

অগ্নিকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীরা এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলে অভিযোগ করেছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সেটিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর স্পষ্ট হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD