Logo

সাজেক যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক

profile picture
জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২১:০১
সাজেক যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ভ্রমণে যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সাজেক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফাজ্জল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাজেকে যাওয়ার পথে ওই পর্যটকরা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। তাদের পেছনে থাকা এলাকার যাত্রীরা সেসব স্লোগান শুনে পুলিশকে বিষয়টি জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েকটি গাড়িতে করে একটি পর্যটক দল সাজেকের উদ্দেশে রওনা হয়। সকালে গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকায় পৌঁছালে সেখানে যানজটে আটকা পড়ে। এ সময় গাড়ির ভেতর থেকে কয়েকজন পর্যটক আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দেন বলে অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

‎এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে সাজেক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয় পর্যটককে আটক করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার ফারদিন এহসান হৃদয় (২৪), ইয়াছিন (৩২), হবিগঞ্জ জেলার সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬), রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) ও পটুয়াখালী জেলার মো. সাইফুল ইসলাম (২৭)।

বিজ্ঞাপন

‎ওসি তৌফাজ্জল হোসেন জানান, আটক ব্যক্তিরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।

‎‎

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD