Logo

পত্নীতলায় একই দিনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:০০
পত্নীতলায় একই দিনে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ফাইল ছবি।

নওগাঁর পত্নীতলা উপজেলায় পৃথক ঘটনায় একই দিনে পুকুরের পানিতে ডুবে সাফিন (২) ও মাহিত (৫) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মধুইল রাউতাড়া গ্রামের শিয়াল দিঘি পুকুরে পড়ে সাফিনের মৃত্যু হয়। সে ওই গ্রামের সোহাগের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাফিন তার মায়ের সঙ্গে পুকুরপাড়ে ছিল। তার মা পুকুরপাড়ে বসে তরকারি কাটছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত তাসনিম মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপরদিকে, একই দিন দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে উপজেলার আমন্তবাজার গ্রামের রাজুর ছেলে মাহিত (৫) বাড়ির কাছের একটি বড় পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যদের অজান্তে পুকুরে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD