Logo

শিবচরে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

profile picture
উপজেলা প্রতিনিধি
শিবচর, মাদারীপুর
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৩৩
শিবচরে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
ছবি প্রতিনিধি।

মাদারীপুরের শিবচরে শিবচর ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা এবং ২১টি সেরা শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) শিবচর উপজেলা পরিষদ সংলগ্ন আড়িয়াল খাঁ অডিটরিয়ামে এ সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও শিবচর ক্যারিয়ার ক্লাবের চিফ মেন্টর মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবচর থানার তদন্ত কর্মকর্তা মো. রাকিব হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইদুর রহমানসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী ২১টি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য উৎসাহিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD