Logo

গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:২৬
গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার
ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের সোনালী বাংলা ক্লাবপাড়া থেকে বোমা সদৃশ একটি বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, চর গোয়াল গ্রামের সরদারপাড়ায় সোনালী বাংলা ক্লাবের পাশে সাদবকের বড়ার দোকানের বেঞ্চের ওপর বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে গাংনী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু ও চিরকুটটি উদ্ধার করে।

পুলিশের উদ্ধার করা চিরকুটে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা রয়েছে। এতে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে অতীতের একটি হত্যাচেষ্টার ঘটনায় টাকা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। একই সঙ্গে চিরকুটে টাকা না দিলে আরও ঘটনার হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা যাচাই এবং চিরকুটে উল্লিখিত অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD