Logo

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শাল্লায় বিএনপির বিক্ষোভ

profile picture
উপজেলা প্রতিনিধি
শাল্লা, সুনামগঞ্জ
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৪১
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শাল্লায় বিএনপির বিক্ষোভ
ছবি: সংগৃহীত

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জের শাল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মজিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, যুগ্ম আহ্বায়ক মাহবুব সোবহানী চৌধুরী, যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল আহমেদ, কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন, ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এইচ সাগর, হবিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আল আমিন এবং আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনাইদ আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তাঁদের অভিযোগ, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা তৈরির বিভিন্ন অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা প্রয়োজন।

কর্মসূচিতে শাল্লা উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD