রান্নাঘরে গাঁজা, লালমনিরহাটে নারী গ্রেপ্তার

লালমনিরহাট সদর উপজেলার সাদেকনগর বড়বাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ মোছা. আদরী বেগম (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বিজ্ঞাপন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাদেকনগর বড়বাড়ী এলাকায় আদরী বেগমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির একটি রান্নাঘরে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৪০০ গ্রাম গাঁজা পাওয়া যায় বলে দাবি করে অধিদপ্তর।
আদরী বেগম ওই এলাকার মো. আব্দুল হাকিমের স্ত্রী। অভিযান শেষে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লালমনিরহাট সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।








