Logo

সিরাজগঞ্জে জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতার পদত্যাগ

profile picture
জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০:১৬
সিরাজগঞ্জে জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতার পদত্যাগ
ছবি প্রতিনিধি।

সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির নবগঠিত ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

‎​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।

‎​এ সময় জেলা জাতীয় পার্টি সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম ঝন্টুসহ বিভিন্ন উপজেলা থেকে আসা দলীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎​সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করে নিজেদের পদত্যাগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

‎তিনি আরও বলেন সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির কমিটি বিদ্যমান থাকা অবস্থায় সম্পূর্ণ অসংগঠনিক প্রক্রিয়ায় গত ০৮/০৯/২০২৬ ইং তারিখে একটি নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়েছে। অথচ উক্ত কমিটি গঠন ও অনুমোদনের বিষয়ে জেলা পর্যায়ের নেতাকর্মীদের যথাযথভাবে সাংগঠনিকভাবে অবহিত করা হয়নি।

‎

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD