ওভারটেকের সময় কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২

নরসিংদীর পাঁচদোনায় একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) এবং আশুলিয়ার মাতাইল দক্ষিণপাড়া এলাকার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল ৮টার দিকে গাজীপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নরসিংদীর দিকে যাচ্ছিল। প্রায় এক ঘণ্টা পর অটোরিকশাটি পাঁচদোনার ভাটপাড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গাড়িকে ওভারটেকের চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী নুর উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত সাইদুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে মাধবদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর উদ্দিনের মরদেহ উদ্ধার করে এবং সিএনজি চালককে হেফাজতে নেয়।
বিজ্ঞাপন
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








