Logo

নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
মুন্সিগঞ্জ
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৫৬
নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু
ফাইল ছবি।

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুরের পানিতে ডুবে তানিশা ও রায়হান নামে আট বছর বয়সী যমজ ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নানাবাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চসীমউদ্দীন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিশা ও রায়হান কুয়েতপ্রবাসী শরীফ মিয়ার সন্তান। তাদের স্থায়ী ঠিকানা রাজধানীর ডেমরা এলাকায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে যমজ ভাই-বোন নানাবাড়িতে বেড়াতে আসে। রবিবার দুপুরে তারা বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়। সেখানে খেলার একপর্যায়ে একজন পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে অপরজনও পানিতে পড়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় দুজনকে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তানিশা ও রায়হান দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের নানা কাশেম মিয়া বলেন, দুপুরে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে প্রথমে একজন পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অপরজনও পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নানাবাড়িতে বেড়াতে এসে যমজ ভাই-বোন পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা তিনি শুনেছেন। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD