কাপ্তাইয়ের সংরক্ষিত বনাঞ্চলে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

রাঙামাটির কাপ্তাই সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের অবাধ প্রবেশ ও চলাচল বন্ধে কঠোর অবস্থান নিয়েছে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্তৃপক্ষ। বনাঞ্চলের সুরক্ষা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংরক্ষিত এলাকাগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে বনাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
কাপ্তাই বন রেঞ্জের রামপাহাড় বিট অফিসার মোহাম্মদ মিঠু তালুকদার জানান, সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব সর্তকতামূলক বিলবোর্ড বসানো হয়। বিলবোর্ড গুলোতে স্পষ্ট অক্ষরে উল্লেখ করা হয়েছে—সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। জনসাধারণকে সচেতন করতে এবং অনাকাঙ্খীত ঘটনা এড়াতে এসব বিলবোর্ড বসানো হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বন বিভাগ সূত্র জানা যায়, শীতকালীন মৌসুমে ও সাম্প্রতিক সময়ে পাহাড় এবং বনাঞ্চলের দুর্গম এলাকায় ট্র্যাকিং বা ঘুরতে গিয়ে বেশ কয়েকজন পর্যটক পথ হারিয়ে মারাত্মক বিপদে পড়ে। পর্যটকরা অবাধে ও নিয়ম না মেনে সংরক্ষিত বনাঞ্চলে ঢুকে পড়ার কারণেই বারবার এমন দুর্ঘটনা ও নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে। এধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং বনের জীববৈচিত্র্য রক্ষার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট সংরক্ষিত বনের সীতার পাহাড়ে ঘুরতে এসে সন্ধ্যা বেলায় পথ হারিয়ে ফেলে। পাহাড় থেকে নিচে নামতে গিয়ে একজন গুরুতর আহত হয়। এমতাবস্থায় ৯৯৯ এ কল করলে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে আনে।








