আনসার-ভিডিপি দলনেতার তথ্যে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

যশোরের কেশবপুর উপজেলায় ভিডিপি দলনেতার দেওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে পুলিশকে সহযোগিতা করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
বিজ্ঞাপন
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে কেশবপুর থানাধীন ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কেশবপুর উপজেলার ভিডিপি দলনেতা মো. আলী হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মো. শামীম হোসাইনের নেতৃত্বে পুলিশ সদস্যরা আনসার ও ভিডিপি সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
•
•
অভিযানে কেশবপুর উপজেলার কাস্তা গ্রামের বাবর আলীর ছেলে মো. মিরাজুল ইসলাম ওরফে রকি (২৩) এবং একই উপজেলার সরাপপুর গ্রামের ইসলাম গাজীর ছেলে মো. আব্দুর রহমান গাজী (৩১)কে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
এ সময় মিরাজুল ইসলামের কাছ থেকে তিন পিস ইয়াবা এবং আব্দুর রহমান গাজীর কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বাহিনীর সদস্যদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনার আলোকে আনসার ও ভিডিপির সদস্যরা নিজ নিজ এলাকায় মাদকসংক্রান্ত তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচালিত বিভিন্ন অভিযানে সহযোগিতা করছেন তারা।
বিজ্ঞাপন
কেশবপুরে ভিডিপি দলনেতার দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযান মাদকবিরোধী কার্যক্রমে আনসার ও ভিডিপির সদস্যদের সহযোগিতার একটি উদাহরণ। স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার মাধ্যমে মাদক প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।








