Logo

পিকআপের গোপন কক্ষে মিলল ৯০ কেজি গাঁজা, আটক যুবক

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
৩ অক্টোবর, ২০২৬, ১৭:০৫
পিকআপের গোপন কক্ষে মিলল ৯০ কেজি গাঁজা, আটক যুবক
ছবি: সংগৃহীত

বরিশাল নগরীতে পিকআপভ্যানে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় রাহুল হাওলাদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় আরও দুজন পালিয়ে গেছে। জব্দ করা হয়েছে গাঁজা বহনে ব্যবহৃত পিকআপভ্যানটি।

বিজ্ঞাপন

শনিবার (৩ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার রাত ১টা পর্যন্ত নগরীর কোতোয়ালি মডেল থানার বিসিসির ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় অভিযান চালায় বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল।

অভিযানের সময় একটি নীল-হলুদ রঙের পিকআপভ্যানের পাশে থাকা তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযানকারী দলের সদস্যরা ধাওয়া করে রাহুল হাওলাদারকে আটক করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটক রাহুলের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপভ্যানের পেছনের তলায় বিশেষভাবে তৈরি গোপন চেম্বারের সন্ধান পাওয়া যায়। সেখানে ৩০টি পলিথিনের প্যাকেটে রাখা গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল তিন কেজি করে গাঁজা। সব মিলিয়ে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৯০ কেজি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাহুলের দেওয়া তথ্য অনুযায়ী অভিযানের সময় পালিয়ে যাওয়া দুজন হলেন নগরীর দুর্গাপুর এলাকার সিরাজ মিয়া (৩৭) ও রসুলপুর এলাকার পলাশ হাওলাদার (৪২)।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD