Logo

লোহাগড়ায় সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

profile picture
উপজেলা প্রতিনিধি
লোহাগড়া, নড়াইল
৭ অক্টোবর, ২০২৬, ১৬:০৩
লোহাগড়ায় সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ
ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগের দুই নেতা সংবাদ সম্মেলন করে দলীয় পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার কামঠানা গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন লোহাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক প্রবাস চন্দ্র সরকার এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অশোক কুমার বিশ্বাস।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে সাংগঠনিকভাবে সম্পৃক্ত থেকে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে অর্পিত দায়িত্ব তারা যথাসাধ্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করেছেন।

তবে বয়স বৃদ্ধি, শারীরিক অসুস্থতা এবং পারিবারিক নানা সমস্যার কারণে বর্তমানে নিয়মিত রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না বলে জানান তারা।

লিখিত বক্তব্যে তারা আরও বলেন, কারও প্ররোচনা, চাপ বা প্রভাব ছাড়াই স্বেচ্ছায় তারা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে নিজ নিজ পদ থেকেও স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা দেন তারা।

বিজ্ঞাপন

দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি টানার সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করতেই সাংবাদিকদের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান প্রবাস চন্দ্র সরকার ও অশোক কুমার বিশ্বাস।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে লোহাগড়ায় আওয়ামী লীগের আরও কয়েকজন নেতা শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে দলীয় পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD