মাদারীপুরে ইয়াবাবিরোধী অভিযান, নারীসহ গ্রেপ্তার তিনজন

মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তাররা হলেন—মাদারীপুর সদর উপজেলার শুকুনী এলাকার পান্নু মুন্সির ছেলে রিমন মুন্সি (২৯), একই এলাকার মৃত রাকিব আলী মৃধার মেয়ে সামিয়া আক্তার উষা ওরফে ভুবন মোহনী (২৭) এবং পান্নু মুন্সির ছেলে আকাশ মুন্সি (৩০)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলেজ রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








