Logo

কমলগঞ্জে ২২ বোতল ভারতীয় মদসহ আটক দুই যুবক

profile picture
উপজেলা প্রতিনিধি
কমলগঞ্জ, মৌলভীবাজার
১০ অক্টোবর, ২০২৬, ১১:৩৫
কমলগঞ্জে ২২ বোতল ভারতীয় মদসহ আটক দুই যুবক
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ২২ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে মুন্সিবাজার ইউনিয়নের পরানধর এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের আফরোজ মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (২০) এবং একই গ্রামের মৃত দিলবর মিয়ার ছেলে সাইদুল মিয়া (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পরানধর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয়দের সহায়তায় ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD