ভেড়ামারায় রেললাইনের পাশ থেকে গার্মেন্টস কর্মী মৃতদেহ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ ব্রীজের পশ্চিম পাশ থেকে গার্মেন্টস সুপারভাইজার মো: জয়নাল আবেদীনের(২৫) মৃতদেহ উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে পুলিশ। ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করে পোড়াদহ থানায় নেয় রেলওয়ে পুলিশ। সে পঞ্চগড় জেলার ভোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নয়া মিয়ার বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ ৬৮ পাড়া হার্ডিঞ্জ ব্রীজের পশ্চিম পাশে রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে। তারা বিষয়টি পুলিশকে জানালে, ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে পোড়াদহ থেকে রেলওয়ে পুলিশ এসে বেলা সাড়ে ১২ টায় তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।
ভেড়ামারা রেলওয়ে স্টেশন মাস্টার জয়নাল আবেদীন বলেন, তিনি (মৃত ব্যক্তি) ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে চিত্রা ট্রেনে যাচ্ছিলেন। ভেড়ামারায় চিত্রা ট্রেনের বিরতি হয়েছিল রাত পৌনে ২টার সময়।
বিজ্ঞাপন
মুঠোফোনে নিহতের ভাই জাহিদ হাসান জানান, তার ভাই গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সুপারভাইজার পদে চাকরি করতেন। বুধবার অফিস থেকে সন্ধ্যা সাতটায় বের হন।শুনেছি ঢাকা থেকে খুলনায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ট্রেনে যাচ্ছিলেন। সেখান থেকে আজই (বৃহস্পতিবার) বাড়িতে আসার কথা ছিল।
তিনি বাড়িতে আসার বিষয়টি রাতেই বাবাকে জানিয়েছিল। তিনি ট্রেনে উঠে টিকিট না পাওয়ার বিষয়টি রাত দশটার দিকে ভাবিকেও জানিয়েছিল। শুনেছি শশুর বাড়িতে ব্যাংকের ডিপিএস ভাঙানোর জন্য আসছিলেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ বলেন, ঘটনা শোনার পরেই আমরা সেখানে গিয়ে রেলওয়ে পুলিশকে জানায়। তারা লাশ উদ্ধার করেছে।
বিজ্ঞাপন
পোড়াদহ রেলওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ হোসাইন জানান, আমরা জয়নাল আবেদীনের লাশের সুরতহাল করে রেলওয়ে থানায় নিয়ে এসেছি। তিনি শশুর বাড়িতে রাতে চিত্রা ট্রেনে করে আসছিলেন। ভেড়ামারাতে ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। লাশ নেওয়ার জন্য তার পরিবার রওনা দিয়েছে।








