Logo

খুলনায় পুলিশ পরিদর্শককে কোপানোর ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
১৫ অক্টোবর, ২০২৬, ১৭:২২
খুলনায় পুলিশ পরিদর্শককে কোপানোর ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
ছবি প্রতিনিধি।

খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে গুরুতর জখমের মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজ এবং তার সহযোগী ইব্রাহীম গাজীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খুলনা মহানগরীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

এসআরবি-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা থানার কলাবাগান এলাকা এবং খুলনা সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশ পরিদর্শক শাহ আলমকে ছিনতাইয়ের সময় চাপাতি দিয়ে গুরুতর জখমের ঘটনায় প্রধান আসামি মিরাজ ওরফে স্পিকার মিরাজ (৩৯) এবং মো. ইব্রাহীম গাজীকে (৪২) গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম (৪৩) গত ৯ অক্টোবর রাতে খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে দিয়ে রিকশায় করে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন। এ সময় তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে তারা ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কব্জির ওপর কোপ দিয়ে গুরুতর জখম করে।

বিজ্ঞাপন

পরে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার মোবাইল টিমের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করা হয়। প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তার হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD