আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, অভিযানে গ্রেফতার ৩৯

গাজীপুরের কালিয়াকৈরে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার মান্নান প্লাজায় অবস্থিত একটি আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। অভিযানে হোটেলে অবস্থানরত নারী-পুরুষের পাশাপাশি হোটেল কর্তৃপক্ষের কয়েকজন সদস্যকেও আটক করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় মান্নান প্লাজায় অবস্থিত ওই আবাসিক হোটেলটিতে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে সেখানে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। বিষয়টি নিয়ে তারা একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগও জানান।
স্থানীয়দের অভিযোগ, এর আগে প্রশাসন ও পুলিশ কয়েক দফা অভিযান চালালেও হোটেলটিতে গোপনে এসব কর্মকাণ্ড চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় অভিযোগের ভিত্তিতে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষের সদস্যসহ মোট ৩৯ জনকে আটক করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।








