Logo

পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় এলজি ও কার্তুজ জব্দ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৬, ১৫:৩৮
পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় এলজি ও কার্তুজ জব্দ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে দেশীয় তৈরি একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে অভিযানের সময় অস্ত্র বহনকারী সন্দেহভাজন ব্যক্তি ব্যাগটি ফেলে পালিয়ে যান।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) এসআরবি-৭ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের নতুন ব্রিজ-সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের পাশে এক ব্যক্তির অবৈধ অস্ত্র নিয়ে অবস্থানের খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে এসআরবির একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ওই ব্যক্তি একটি সাদা প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যান।

পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে দুটি গাছের গুঁড়ির মাঝখানে ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়। ব্যাগটি পরীক্ষা করে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড লাল রঙের কার্তুজ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, জব্দ করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পালিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় বা তাঁকে শনাক্ত করার বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD