Logo

পানছড়িতে বিজিবির অভিযানে এসএমজি ও গোলাবারুদ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
পানছড়ি, খাগড়াছড়ি
১৭ অক্টোবর, ২০২৬, ২০:১৩
পানছড়িতে বিজিবির অভিযানে এসএমজি ও গোলাবারুদ উদ্ধার
ছবি প্রতিনিধি।

খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি ৭.৬২ মি.মি. এসএমজি এবং ১০০ রাউন্ড গুলিসহ বেশ কিছু আলামত উদ্ধার করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

বিজ্ঞাপন

​বিজিবি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে পানছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. এমদাদুল হকের নেতৃত্বে একটি নিয়মিত টহলদল কচুছড়িমুখ পাড়া এলাকায় টহল দিচ্ছিল। রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে ১২০-১৫০ গজ দূরে সীমান্তের দিক থেকে ১০-১২ জনের একটি সশস্ত্র দলকে কাঁধে ব্যাগ নিয়ে পাহাড় থেকে রাস্তায় নেমে আসতে দেখা যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

​ঘটনাটি তাৎক্ষণিক পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলামকে জানানো হলে তাঁর নির্দেশনায় বিজিবি টহলদল সন্দেহভাজনদের থামার আহ্বান জানায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সশস্ত্র দলটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে গহীন জঙ্গলে আত্মগোপন করে।

​পরে বিজিবি টহলদল ওই স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি ৭.৬২ মি.মি. এসএমজি (SMG), ১০০ রাউন্ড তাজা গুলি এবং ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করে।

বিজ্ঞাপন

​পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পানছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। জাতীয় নিরাপত্তা সুসংহত রাখতে এবং সীমান্তে অস্ত্র ও বিস্ফোরক পাচারসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD