Logo

নিরাপদ খাদ্য নিশ্চিতে দ্রুতই চালু হচ্ছে ফুড ল্যাব: চসিক মেয়র

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৭ অক্টোবর, ২০২৬, ২০:৫৩
নিরাপদ খাদ্য নিশ্চিতে দ্রুতই চালু হচ্ছে ফুড ল্যাব: চসিক মেয়র
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দ্রুতই চালু হতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ফুড ল্যাবরেটরি। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে খাদ্যের গুণগত মান নির্ভুলভাবে যাচাই এবং পরীক্ষাগারের কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার ওপর গুরুত্ব দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নগরীর মুরাদপুরের বিবিরহাট এলাকায় চসিকের ফুড ল্যাবরেটরিতে যন্ত্রপাতি ও রাসায়নিক উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মেয়র বলেন, নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্যের মান যথাযথভাবে পরীক্ষা করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় রাসায়নিক উপকরণের সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি খাদ্য পরীক্ষার ক্ষেত্রে নির্ভুলতা নিশ্চিত করা এবং পরীক্ষাগারের সরঞ্জাম যথাযথভাবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, কার্যকর পরীক্ষার মাধ্যমে খাদ্যের গুণগত মান যাচাই করা গেলে নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার উদ্যোগ আরও শক্তিশালী হবে।

‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট (আইইউপিএইচপিএসপি)’-এর আওতায় ফুড ল্যাবরেটরির জন্য এসব যন্ত্রপাতি ও রাসায়নিক উপকরণ হস্তান্তর করা হয়। একই সঙ্গে প্রকল্পের পক্ষ থেকে একজন মাইক্রোবায়োলজিস্ট এবং দুজন অপারেটর নতুন জনবল হিসেবে যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নতুন জনবল নিয়োগ এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের ফলে পরীক্ষাগারটির কার্যক্রম পরিচালনার প্রস্তুতি আরও এগিয়েছে। ল্যাবটি চালু হলে খাদ্যের গুণগত মান পরীক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চসিকের উদ্যোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় খাদ্যের মান যাচাইয়ের গুরুত্ব বিবেচনায় চসিকের এই উদ্যোগকে জনস্বাস্থ্য প্রতিরোধমূলক সেবা উন্নয়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে পরীক্ষাগারটি চালুর নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD