Logo

‘অপরাধীদের বিচার হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয়’

profile picture
জেলা প্রতিনিধি
চাঁদপুর
২০ অক্টোবর, ২০২৬, ১৫:১৭
‘অপরাধীদের বিচার হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয়’
ছবি: সংগৃহীত

বিচার করতে গিয়ে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মী ও সমর্থকেরা যেন কোনো ধরনের ক্ষতির শিকার না হন, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী বক্তা ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি বলেছেন, ‘অপরাধীদের বিচার হোক, খুনিদের ফাঁসি হোক। নিরীহ আওয়ামী লীগের যাতে কোনো ক্ষতি না হয়।’

বিজ্ঞাপন

সোমবার (১৯ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ প্রসঙ্গে এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, ‘আপনারা এখানে অনেক লোক আছেন। কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ এনসিপি, এমনকি আওয়ামী লীগও আছে। যদিও কেউ বলে আওয়ামী লীগের একটাও নাই, এটা তো মিথ্যা।’

বক্তব্যে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের প্রসঙ্গও টানেন আব্বাসী। মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘ইশরাক হোসেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অবশ্যই এটা ঠিক। তার পিস্তল উঁচিয়ে ধরার পদ্ধতিটা খারাপ ছিল, উদ্দেশ্য মহৎ ছিল।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় সাংবাদিকদের সমালোচনা করে তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযানের ইতিবাচক দিক প্রচার না করে পিস্তল হাতে দৌড়ানোর বিষয়টি সামনে এনেছেন।’

তিনি সাংবাদিকদের একাংশকে ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

আব্বাসী বলেন, ‘সাংবাদিকেরা ইতিবাচক সংবাদ প্রচার করলে মাদকের বিরুদ্ধে অভিযান নিয়ে সরকারের সিদ্ধান্ত ভিন্ন হতে পারত। দেশে মাদকের বিস্তার মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে কার্যকর উদ্যোগ প্রয়োজন।’

বিজ্ঞাপন

বক্তব্যের অন্য অংশে রাজনৈতিক মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অপরাধীদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে নিরীহ রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকেরা যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD