কুমিল্লায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কুমিল্লায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়ার প্রদর্শনী ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় ‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় লম্বা সারিতে দাঁড়িয়ে শিক্ষার্থীদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখানো হয় এবং প্রশিক্ষণের প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শফিউল হক। প্রধান অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুলতানা রাজিয়া।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, “যে সবচেয়ে সুন্দরভাবে হাত ধুতে পারবে সে-ই হবে নায়ক। ৬টি পদ্ধতিতে হাত ধুয়ে তোমরাও নায়ক হতে পারবে। হাত থেকেই জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে, যা দ্রুত অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। যদি ভালোভাবে হাত ধুতে শিখি, আমরা অসুস্থ হব না। আমরা হবো হাত ধোয়ার নায়ক।”
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে মো. শফিউল হক বলেন, “হাত ধুলে আমরা অনেকটাই নিরাপদ থাকি। জীবাণুদের হাত থেকে বাঁচতে পারি। জীবন বাঁচাতে পারি। হাত ধোয়ার দিবসটি শিক্ষার্থী সোনামনিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এ সময় কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাইয়াজ খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।








