Logo

লোহাগাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের বর্ণাঢ্য র‌্যালি

profile picture
উপজেলা প্রতিনিধি
লোহাগাড়া, চট্টগ্রাম
৩০ অক্টোবর, ২০২৬, ২০:৩৩
লোহাগাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের বর্ণাঢ্য র‌্যালি
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বিজ্ঞাপন

উপজেলা ছাত্রদলের সাবেক পাঠাগারবিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদল নেতা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি বের করা হয়। উপজেলার পুরাতন থানা পেট্রোল পাম্প এলাকা থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে বটতলী স্টেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. সেলিম উদ্দিন খাঁনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন মো. জহিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন, উপজেলা যুবদল নেতা সোহরাব উদ্দিন আবু হেনা, এম এস শিহাব, উপজেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন এবং যুবদল নেতা ফয়সাল, শাহজাহান, সালেহ নুর, দেলোয়ার, তৌহিদ, মনজুর, আবু সুফিয়ান, আবছার, শওকত, এহেসান, রুবেল, আরফাত, মিনহাজ ও নোমানসহ স্থানীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সরকারের সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD