‘বিয়ের আশ্বাস দিয়ে আমাকে নষ্ট করেছে মোস্তাক’

চুয়াডাঙ্গার জীবননগনে বিয়ের আশ্বাস দিয়ে সাত বছর ধরে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে মোস্তাক হোসেন (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। সম্প্রতি তাঁর অন্যত্র বিয়ের খবর পেয়ে বিয়ের দাবিতে বাড়িতে যান এক তরুণী। সেখানে মোস্তাক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ওই তরুণীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে জীবননগন উপজেলার মাধবখালী বটতলাপাড়ায় এ ঘটনা ঘটে। আহত তরুণীর নাম নিশিতা খাতুন (২০)।
নিশিতার মা মোছা. ফুলজান খাতুনের অভিযোগ, একই এলাকার মোস্তাক হোসেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় সাত বছর ধরে বিভিন্ন সময়ে তাঁর মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তিনি আরও বলেন, বিয়ের আশ্বাস দিয়ে আমাকে নষ্ট করেছে মোস্তাক। এখন বিয়ের জন্য চাপ দিলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে নিশিতার স্বাক্ষর নেওয়া একটি সাদা কাগজ দেখিয়ে তাঁকে বিয়ে করেছেন বলে জানান মোস্তাক। তবে বিষয়টি গোপন রেখে তিনি অন্যত্র বিয়ে করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যত্র বিয়ের খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ের দাবিতে মোস্তাকের বাড়িতে যান নিশিতা। এ সময় মোস্তাক, তাঁর বাবা সোনা মিয়া (৬০) ও ভাই রাজা মিয়াসহ পরিবারের সদস্যরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেছেন ফুলজান খাতুন।
বিজ্ঞাপন
ফুলজান খাতুনের আরও অভিযোগ, মারধরের একপর্যায়ে নিশিতার হাতে বিষের বোতল দিয়ে তাঁকে বিষ পান করে মারা যেতে বলা হয়। পরে স্বজনেরা নিশিতাকে উদ্ধার করে জীবননগন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ফুলজান খাতুন বাদী হয়ে মোস্তাক হোসেন, তাঁর বাবা সোনা মিয়া ও ভাই রাজা মিয়ার বিরুদ্ধে জীবননগন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে মারধর, প্রতারণা ও হুমকির বিষয় উল্লেখ করা হয়েছে।
জীবননগন থানার তদন্ত কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, “এ ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”








