৬ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর অবশেষে স্বাভাবিক হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল। শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে প্রায় ছয় ঘণ্টা পর সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিজ্ঞাপন
এর আগে দুপুর থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর, পল্লীবিদ্যুৎ, হরিণহাটি ও আশপাশের এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
বিকেলের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিক ও পুলিশ মুখোমুখি অবস্থানে যায়। পুলিশ একাধিকবার শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তারা তা প্রত্যাখ্যান করেন। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পাশাপাশি সড়কে আগুন জ্বালানো ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এদিকে অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে। এতে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তাদের নিবৃত্ত করা এবং যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
তিনি আরও জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে রাত ৮টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।








