শ্রমিক বিক্ষোভে উত্তাল আশুলিয়া, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ

সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে দেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শ্রমিকদের আন্দোলনের কারণে আশপাশের বেশ কিছু কারখানায় উৎপাদন সাময়িকভাবে ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।








