হাফেজ মোস্তফার ৫১ লাখ টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী

দীর্ঘ ১৩ বছর দুবাইয়ে প্রবাসজীবন কাটিয়ে উপার্জন করা ৫১ লাখ টাকা ও স্বর্ণালংকার হারানোর অভিযোগ করেছেন ঝালকাঠির রাজাপুরের হাফেজ মোস্তফা ফরাজী। তার অভিযোগ, স্ত্রী জোলেখা এসব অর্থ ও স্বর্ণালংকার নিয়ে অন্য এক ব্যক্তির সঙ্গে চলে গেছেন। সব হারিয়ে বর্তমানে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজাপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের দুর্দশার কথা তুলে ধরেন মোস্তফা। তিনি মঠবাড়িয়া উপজেলার পাথরঘাটা জ্ঞানপাড়া এলাকার আব্দুল বারেক ফরাজীর ছেলে। বিয়ের পর রাজাপুরে বসবাস শুরু করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোস্তফা জানান, দুবাইয়ে অবস্থানকালে বিভিন্ন সময়ে স্ত্রীর কাছে প্রায় ৫১ লাখ টাকা পাঠিয়েছেন তিনি। কিন্তু তার অভিযোগ, সেই টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী জোলেখা আংগারিয়া আলগি এলাকার মো. সাইফুলের সঙ্গে চলে গেছেন। অর্থ লেনদেনের সত্যতা যাচাইয়ে রাজাপুর পূবালী ব্যাংকের হিসাব তদন্তের দাবিও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মোস্তফার আরও অভিযোগ, রাজাপুরে তার ১৩ শতাংশ জমি ১২ লাখ টাকায় বিক্রির বিষয়ে আলোচনা হয়। জমির দলিল রেজিস্ট্রি হওয়ার পর তাকে ১০ লাখ টাকা দেওয়া হয়। এ নিয়ে বিরোধের জেরে স্ত্রীসহ ১০ থেকে ১২ জন ব্যক্তি তার ওপর হামলা চালিয়ে মারধর করেন। এ সময় তার কাছ থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে মোস্তফা উপার্জিত অর্থ ও ব্যাংক লেনদেনের নিরপেক্ষ তদন্ত, জমির মালিকানা ও দলিল যাচাই, হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তবে মোস্তফার স্ত্রী জোলেখা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, রাগ করে মোস্তফাকে তালাক দিয়েছেন। তবে মোস্তফা আগে বিয়ে করেছিলেন, পরে তিনি তাকে বিয়ে করেন। তার দাবি, মোস্তফার কোনো টাকা-পয়সা তিনি নেননি।
বিজ্ঞাপন








