Logo

ঝিনাইদহে ট্রাকের চাপায় প্রাণ গেল ছাত্রদল নেতার

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
১১ নভেম্বর, ২০২৬, ১৪:৫০
ঝিনাইদহে ট্রাকের চাপায় প্রাণ গেল ছাত্রদল নেতার
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আমিনুর রহমান সৌরভ (৩০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার মোটরসাইকেলে থাকা এক নারী আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সৌরভ চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে করে রিয়া খাতুনকে ঝিনাইদহে পৌঁছে দিতে যাচ্ছিলেন সৌরভ। পথে হলিধানি বাজার এলাকায় একটি স্পিড ব্রেকারের কাছে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সৌরভকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আহত রিয়া খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরাপপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট তানভীর হাসান জানান, স্পিড ব্রেকারের আগে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় সৌরভ গুরুতর আহত হন। তার একটি হাত ভেঙে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা এক নারীও আহত হয়েছেন। ওই নারী নিহত সৌরভের আত্মীয় বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে সৌরভের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD