Logo

চলন্ত অটোরিকশা থামিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
১১ নভেম্বর, ২০২৬, ১৩:০৯
চলন্ত অটোরিকশা থামিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলন্ত অটোরিকশা থামিয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের অভিযোগে করা মামলার প্রধান আসামি রাজাকে (২৭) গ্রেফতার করেছে এসআরবি-১৪-এর কিশোরগঞ্জ ক্যাম্প।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টা ৫৯ মিনিটে কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকায় পৌর মহিলা কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাজা এ মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। তিনি পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী ওই নারী (৩০) আগে বিদেশে ছিলেন। গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে অটোরিকশা করে নিজ বাসায় ফিরছিলেন তিনি। পথে সৈয়দগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের কাছে পৌঁছালে আসামিরা অটোরিকশাটির গতিরোধ করেন। পরে তাকে জোরপূর্বক নামিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যান। এরপর রাজা, বিজয় (২৩) ও বাবু (২০) পর্যায়ক্রমে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তার স্বর্ণালংকার লুট করে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান তারা।

বিজ্ঞাপন

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, এসআরবির পক্ষ থেকে গ্রেফতার রাজাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ৪ নভেম্বর ঢাকার মোহাম্মদপুর থানার বাঁশবাড়ি এলাকা থেকে এ মামলার তিন নম্বর আসামি বাবুকে গ্রেফতার করে এসআরবি-১৪-এর কিশোরগঞ্জ ক্যাম্প।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD