ব্রাহ্মণবাড়িয়ায় দুই সাবেক চেয়ারম্যানের আধিপত্যের লড়াই, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক দুই ইউপি চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরেও হামলা চালানো হয়।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার ইছাপুরা গ্রামে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ চলে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইছাপুরা ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান আখতার হোসেন ও বকুলের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় আখতার হোসেনের অনুসারী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁকে মারধর করে রক্তাক্ত করেন বকুলের পক্ষের লোকজন। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনার জের ধরে বুধবার সকাল ৭টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হন।
খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা পর সকাল ৯টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।








