Logo

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পালটা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

profile picture
উপজেলা প্রতিনিধি
সাভার, ঢাকা
১১ নভেম্বর, ২০২৬, ১১:৪২
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পালটা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ
ছবি: সংগৃহীত

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় আবারও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে জামগড়া এলাকায় এনভয় গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সকালে কারখানাটির সামনে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া।

একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলের জামগড়া এলাকা ছাড়া অন্যান্য স্থানে অধিকাংশ কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। এসব কারখানায় উৎপাদন কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে।

বিজ্ঞাপন

পরিস্থিতি বিবেচনায় আশুলিয়া ও আশপাশের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও মোতায়েন রয়েছেন।

শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে এদিন বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD