বাড়িতে সাংবাদিক ডেকে পদত্যাগের ঘোষণা দিলেন গোপালগঞ্জের জামায়াত নেতা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. আবুল কালাম শেখ। শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বিজ্ঞাপন
আবুল কালাম শেখ কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, প্রায় এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিন মাস আগে তিনি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জানিয়ে দেন, এই দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয় এবং তিনি পদত্যাগ করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ বিষয়ে এলাকার সাধারণ মানুষ অবগত না থাকায় গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
আবুল কালাম শেখ বলেন, ‘আমি আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলাম কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম।’
পদত্যাগের সিদ্ধান্তের পেছনে কোনো চাপ বা ভয়ভীতি কাজ করেনি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার উপর কোন চাপ নেই, কোন ভয়ভীতিও নেই। আমি নিজ থেকেই পদত্যাগ করলাম। এই দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাই নিজ সিদ্ধান্তে সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম।’
নিজের সিদ্ধান্তে পদত্যাগের কথা জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন, দলীয় দায়িত্ব পালন করতে অপারগ হওয়ায় স্বেচ্ছায় সভাপতির পদ ছেড়েছেন।








