Logo

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
২০ নভেম্বর, ২০২৬, ১২:১২
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
ছবি: সংগৃহীত

সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল ব্যক্তি বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৫টার দিকে ৪ থেকে ৫ জনের একটি দল বাড়িটিকে লক্ষ্য করে আগুন ধরানোর চেষ্টা চালায়। এ সময় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগও ওঠে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগ অনুযায়ী, নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত। তবে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

বর্তমানে ওই বাড়িতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। হুমায়ুন কবির সিলেট সফরে গেলে সাধারণত এই বাড়িতেই অবস্থান করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রীর চাচাতো ভাই কবিরের রাজিব মিয়া অভিযোগ করেন, ৪ থেকে ৫ জনের একটি দল বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছে।

ঘটনার খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি জানান, বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ভিডিও পর্যালোচনার মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্র উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, উপ-পুলিশ কমিশনার আফজাল হোসেন জানিয়েছেন, আগুন দেওয়ার ঘটনায় পেট্রোল বোমা ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, কাপড় অথবা কাগজজাতীয় কোনো উপকরণ ব্যবহার করে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে হামলার অভিযোগের সত্যতা, ব্যবহৃত উপকরণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্তের বিষয়েও অনুসন্ধান চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD