Logo

নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৬, ২০:১১
নাশকতা ঠেকাতে জুমার খুতবায় সচেতনতার আহ্বান ধর্মমন্ত্রীর
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জুমার খুতবায় জনসচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি মসজিদের ইমাম ও খতিবদের প্রতি এ আহ্বান জানান।

বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা মোকাবিলা এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা, মসজিদের ইমাম-খতিব এবং সাধারণ মানুষের অরাজনৈতিক সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নাশকতামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং সন্দেহজনক তৎপরতা সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে জুমার খুতবায় আলোচনা করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া দেশের কোথাও সন্দেহজনক কর্মকাণ্ড কিংবা নাশকতার প্রস্তুতি চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান তিনি।

ধর্মমন্ত্রী আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্মীয় নেতৃত্বসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD