যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,আর নয়,“বাংলাদেশের মানুষ আর অগ্নিসন্ত্রাস ও গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। এই সন্ত্রাসী এই অগ্নি সন্ত্রাসী এই খুনিদেরকে সমুচিত জবাব দিতে হবে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা খাল খননের রাজনীতি করতে চাই, দেশের শিল্প-কলকারখানা গড়ে তুলে উৎপাদন বাড়াতে চাই। কৃষির উন্নয়ন, মানুষের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার রাজনীতি করতে চাই। আমরা মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করতে চাই।”
তিনি আরও বলেন, “আমি আপনাদের আহ্বান জানাতে চাই, যেভাবে লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছিল, ইনশাআল্লাহ আগামী দিনেও তারা একই অবস্থানে থাকবে।”
আ. লীগকে হুঁশিয়ারি করে তিনি বলেন, “আসুন, আওয়ামী লীগের খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে। কী সেই জবাব? এনাফ ইজ এনাফ—যথেষ্ট হয়েছে, আর নয়। সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যার অপরাজনীতির বিরুদ্ধে বাংলাদেশের মানুষের একটাই জবাব—এনাফ ইজ এনাফ।”
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী বলেন, “সমগ্র বাংলাদেশের গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক মানুষকে আহ্বান জানাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। সন্ত্রাসীদের শক্তভাবে জবাব দিই, যাতে তারা ভবিষ্যতে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে না পারে কিংবা তাদের প্রভুদের নির্দেশ বাস্তবায়ন করতে না পারে।”
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আমাদের রাজনীতি হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের রাজনীতি, পদ্মা ব্যারাজ নির্মাণের রাজনীতি। আমাদের রাজনীতি হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ আবারও ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
তিনি বলেন, দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নমুখী হচ্ছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্র করছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়। পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস করছে এবং মানুষ হত্যা করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আমাদের রাজনীতি হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের রাজনীতি, পদ্মা ব্যারাজ নির্মাণের রাজনীতি। আমাদের রাজনীতি হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি।”অর্থপাচারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সে জন্যই আমরা দেখেছি, প্রতিবছর লাখ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। যখন এই দেশ থেকে পালিয়ে গেছে, সমগ্র বিশ্বের আন্তর্জাতিক সব পত্রপত্রিকায় উঠে এসেছে, কীভাবে তারা এই দেশের দুস্থ, অসহায়, গরিব মানুষের লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে আরাম-আয়েশে জীবনযাপন করেছে। শুধু যে তারা এই দেশের স্বার্থ দেখে নাই, এই দেশের মানুষের স্বার্থ দেখে নাই, তা না; একই সঙ্গে যে দেশে তারা পালিয়ে গিয়েছে, সীমান্তের ওপারে, সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার এই দেশের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, যে কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, গুম-খুন বন্ধের রাজনীতির যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই অধিকারকে তারা আবার কেড়ে নিতে চায়। এখন সময় এসেছে। তাদেরকে কি আবার গুম-খুনের রাজনীতি করার পারমিশন আপনারা দেবেন? ভোটের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আপনারা দেবেন? মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আবার দেবেন তাদেরকে?
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাকে ধরে রাখার জন্য শেষ সময় তারা ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে, ৬০ জন ছোট ছোট শিশুকে তারা হত্যা করেছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, আর যাই হোক, দেশ এবং জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকে না। বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়। বাংলাদেশের মানুষ এখন স্বস্তি চায়। বাংলাদেশের মানুষ এখন নিজের এবং দেশের অগ্রগতি চায়। তাই যদি করতে হয়, যদি দেশ এবং জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, সব রাজনৈতিক দল, যারা চব্বিশের সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে এবং এই সন্ত্রাসী, এই অগ্নিসন্ত্রাসী, এই খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন সহ রংপুর বিভাগের বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।এর আগে সকাল ১০টায় লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন,
তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করবে বাংলাদেশ। অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এ লক্ষ্য অর্জন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পর বিকেলে জেলার কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকাল ৪টায় লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিজ্ঞাপন








