Logo

ওপারের প্রভুদের খুশি করতে পলাতক স্বৈরাচার আবারও ষড়যন্ত্র শুরু করেছে

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
১৯ নভেম্বর, ২০২৬, ১৬:৫১
ওপারের প্রভুদের খুশি করতে পলাতক স্বৈরাচার আবারও ষড়যন্ত্র শুরু করেছে
ছবি: সংগৃহীত

দেশের সীমানার ওপারের প্রভুদের খুশি করতে পলাতক স্বৈরাচার আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গুম, খুন ও মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার রাজনীতি দেশের জনগণ আর মেনে নেবে না।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগরে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সরকার যখন দেশের মানুষের কল্যাণে কাজ করছে, তখন একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। একসময় জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে যারা ১৭ বছর দেশ শাসন করেছে, তারাই আবারও ষড়যন্ত্রে জড়িয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আর ডামি নির্বাচন দেখতে চায় না। দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকার পরও তিস্তা ও পদ্মা ব্যারাজ প্রকল্প কেন বাস্তবায়ন করা হয়নি, সেই প্রশ্নও তোলেন তিনি।

বিজ্ঞাপন

গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে জনগণ আগ্রহী নয় উল্লেখ করে তারেক রহমান বলেন, যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, তারা দেশপ্রেমিক হতে পারে না। দেশের মানুষ নিরাপত্তা এবং নিজেদের ভাগ্যের পরিবর্তন চায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

২০২৪ সালের মতো স্বৈরাচারের বিরুদ্ধে আবারও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সে সময় গণতন্ত্র রক্ষায় যেসব রাজনৈতিক দল একসঙ্গে অবস্থান নিয়েছিল, তাদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে।

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাবেদারি শক্তির বিরুদ্ধে একটাই বক্তব্য—‘এনাফ ইজ এনাফ’।

বিজ্ঞাপন

জনসভায় সরকারের উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। খনন করা এসব খাল তরুণদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, যাতে মাছ চাষসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাঁরা স্বাবলম্বী হতে পারেন।

তারেক রহমান আরও বলেন, চলতি বছর ২ লাখ ৫৬ হাজার ইমাম, পুরোহিত ও ধর্মীয় গুরুকে সম্মানী দেওয়া হবে। ছোট শিক্ষার্থীদের নতুন বইয়ের পাশাপাশি নতুন স্কুল ড্রেস দেওয়া হবে। পাশাপাশি ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হবে।

এ ছাড়া আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহ চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD