খলিলুর রহমানের সঙ্গে পাঁচ প্রভাবশালী দেশের দূতদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বৈঠকে অংশ নেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
এ ছাড়া একই দিন সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতেই তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় দুই দেশের পারস্পরিক সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।
বিজ্ঞাপন
তবে আলোচনার অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এসব বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।
এদিকে কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ঘোষণার কথা রয়েছে।
বিজ্ঞাপন
গুরুত্বপূর্ণ এই রায়কে সামনে রেখে সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর ধারাবাহিক বৈঠক বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বৈঠকগুলোর সঙ্গে আইসিজের রায়ের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।








