১২ দিনে দেশজুড়ে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

সারাদেশে ১২ দিনে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এসব নাশকতার পাশাপাশি পুলিশের স্থাপনা ও যানবাহনেও হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৬৩ জনকে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত ১২ দিনে দেশের বিভিন্ন স্থানে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। দুটি পুলিশ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি একটি গাড়িও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এসব ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা হয়েছে এবং ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মোট ঘটনার তুলনায় কতটি মামলা দায়ের হয়েছে, সে বিষয়ে পৃথক কোনো হিসাব জানানো হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে ধারাবাহিক এসব নাশকতার ঘটনায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গণপরিবহনে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে বিস্ফোরণ এবং পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনায় নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুততম সময়ে সাড়া দেওয়ার মতো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ দল যাতে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ পাবে না। নাশকতার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।








