Logo

যশোর-ঝিনাইদহ মহাসড়কে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
১৯ নভেম্বর, ২০২৬, ১৭:২৫
যশোর-ঝিনাইদহ মহাসড়কে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান
ছবি: সংগৃহীত

যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জে সড়কের ওপর পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনার ১ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) রাত ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, এতে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছাত্রবৃত্তিবিষয়ক উপসম্পাদক রিমন হাসান হৃদয়। এ সময় জেলা ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন। পরে একটি বোতল থেকে মহাসড়কের ওপর পেট্রোল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেন তারা।

এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। কিছুক্ষণ ঘটনাস্থলে অবস্থান করার পর মোটরসাইকেলে করে দ্রুত সেখান থেকে চলে যান তারা।

বিজ্ঞাপন

এ ঘটনায় মহাসড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলীর সরকারি মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD