একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন ২ ভাই

একসঙ্গে বাড়ি থেকে বের হয়েছিলেন দুই ভাই। কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হলো না তাঁদের। চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই সহোদর। আকস্মিক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
বিজ্ঞাপন
নিহত দুই ভাই হলেন ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)। তাঁরা উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বংশাল এলাকার হায়দার আলী সিপাহীর বাড়ির মো. হারুনের ছেলে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেলের আরও তিন আরোহী গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সানজিদা তাবাসসুম দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ফরহাদাবাদের বাড়ি থেকে মোটরসাইকেলে করে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন তুষার ও ইরাত। পথে চারিয়া মুছার দোকান এলাকায় নাজিরহাটের দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত ইরাতকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তাঁর মৃত্যু হয়।
বিজ্ঞাপন
পরিবার সূত্রে জানা গেছে, তুষার কয়েক মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। তিনি এক সন্তানের বাবা। প্রবাসজীবন ছেড়ে স্বজনদের কাছে ফিরে আসার কয়েক মাসের মধ্যেই তাঁর এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। দুই সন্তানকে একসঙ্গে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনেরা।
নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর পেয়েছেন। অন্য আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।








