জমির ভাগ না পেয়ে বাবার দাফনে বাধা দিলেন ভাই-বোন

ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মৃত্যুর ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও দাফন করা যায়নি ৮০ বছর বয়সোর্ধ্ব মাহবুব তরফদারের মরদেহ। অভিযোগ উঠেছে, দুই বছর আগে বাবার প্রায় চার বিঘা জমি বড় ও ছোট ছেলের নামে লিখে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে দাফনে বাধা দেন মেজো ছেলে ও তিন মেয়ে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
মহেশপুর পৌরসভার গরাবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন মাহবুব তরফদার। তিন ছেলে ও তিন মেয়ের বাবা এই বৃদ্ধের মৃত্যুর পরও পারিবারিক বিরোধের কারণে আটকে যায় তাঁর শেষ বিদায়ে আয়োজন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে মাহবুব তরফদার তার প্রায় চার বিঘা জমি বড় ছেলে ও ছোট ছেলের নামে লিখে দেন। অভিযোগ উঠেছে, সেই জমি থেকে বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন মেজো ছেলে এবং তিন মেয়ে। আর এর জের ধরেই বাবার মরদেহ দাফনে বাধা দিচ্ছেন তারা। কোনোভাবেই দাফন কাজ করতে দিচ্ছেন না ক্ষুব্ধ সন্তানরা। তবে যারা জমি পেয়েছেন, তারাও জমি ছাড়তে নারাজ মেজো ছেলে রফি তরফদার বলেন আমার পিতাকে দিয়ে আমার ভাইয়েরা জোর করে জমি জমা লিখে নিয়েছে আমার তিন বোনকে বঞ্চিত করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ ব্যাপারে মেয়ে রিনা পারভিন বলেন, আমার পিতা সম্পত্তি আমরা সবাই অংশীদার, আমার বাবাকে ভুল বুঝিয়ে জমি জমা আমার ভাইদের নামে করে নিয়েছেন আমরা বঞ্চিত হয়েছি।
সন্তানদের এমন বিরোধে চরম ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের দাবি, জীবিতাবস্থায় বা মৃত্যুর পর যা-ই হোক, একজন মৃত মানুষের সম্মান ও ধর্মীয় রীতি অনুযায়ী দ্রুত দাফন সম্পন্ন করা জরুরি।
খবর পেয়ে ঘটনাস্থলে যান মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন। তিনি পরিস্থিতি সামাল দিয়ে আগে মরদেহ দাফনের ব্যবস্থা করেন এবং পরবর্তী সময়ে তাঁর কার্যালয়ে বসে জমিসংক্রান্ত বিরোধ মীমাংসার আশ্বাস দেন।
বিজ্ঞাপন
ইউএনও সাজ্জাদ হোসেন বলেন, ‘ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। মীমাংসা করে জানাজা ও দাফনের ব্যবস্থা করেছি।’
প্রশাসনের অনুরোধ ও স্থানীয়দের চাপে অবশেষে দাফনের জট খুলবে কিনা তা নিয়ে যেমন কৌতূহল রয়েছে, তেমনি সম্পত্তির লোভে মানবিকতার এমন পরাজয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।








