Logo

পাগলা মসজিদের দানবাক্সে স্বর্ণাকে নিয়ে প্রেমিকের আবেগঘন চিঠি

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
২১ নভেম্বর, ২০২৬, ১৩:৩৩
পাগলা মসজিদের দানবাক্সে স্বর্ণাকে নিয়ে প্রেমিকের আবেগঘন চিঠি
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে এক অজ্ঞাত ব্যক্তির ভালোবাসার আকুতি। স্বর্ণা নামের একজনকে কখনো ভুলতে না পারার কথা জানিয়ে লেখা চিঠিতে তার মনে একটু জায়গা পাওয়ার প্রার্থনা করেছেন লেখক।

বিজ্ঞাপন

চিঠিতে লেখা হয়েছে, ‘এই জীবনে আমি, তোমাকে কখনো ভুলতে পারব না! স্বর্ণা।’ শেষে আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে লেখা হয়েছে, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন।’

শনিবার (২১ নভেম্বর) সকালে প্রায় পাঁচ মাস পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় সাধারণ কাগজে হাতে লেখা চিঠিটি পাওয়া যায়।

সাধারণ কাগজে হাতে লেখা ছোট্ট চিঠিতে স্বর্ণা নামের একজনকে ভুলতে না পারার কথা জানিয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি। শুধু তা-ই নয়, স্বর্ণার মনে নিজের জন্য একটু জায়গা করে দেওয়ার প্রার্থনাও জানিয়েছেন তিনি। তবে চিঠিটি কে লিখেছেন কিংবা স্বর্ণা কে, সে বিষয়ে কোনো পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিপুল পরিমাণ টাকা-পয়সা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি পাগলা মসজিদের দানবাক্সে প্রায়ই পাওয়া যায় মানুষের নানা আবেগ, অনুভূতি ও মনের আকাঙ্ক্ষার কথা লেখা চিঠি। কেউ লেখেন রোগমুক্তির প্রার্থনা, কেউ চান সন্তান, আবার কেউ প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকুতি জানান। এবার সেই তালিকায় যুক্ত হলো স্বর্ণার মনে জায়গা পাওয়ার আকুতি জানানো এই চিঠি।

বিজ্ঞাপন

ধর্ম-বর্ণনির্বিশেষে বিভিন্ন বয়সী মানুষ নানা নিয়ত ও মানত নিয়ে পাগলা মসজিদে দান করেন। তাদের বিশ্বাস, এখানে একনিষ্ঠ মনে প্রার্থনা করলে মনোবাসনা পূরণ হয়। এ বিশ্বাস থেকেই প্রতিদিন অসংখ্য মানুষ মসজিদে নামাজ আদায় ও দান করতে আসেন। বিশেষ করে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষের সমাগম ঘটে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD